৩০ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৪:১২, ৩০ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে মহাসড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত বৃদ্ধের লাশ

বন্দরে মহাসড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত বৃদ্ধের লাশ

নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পড়ে থাকা অজ্ঞাতনামা এক বৃদ্ধ পুরুষের ( ৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৫ মিনিটের দিকে বন্দর থানাধীন জঙ্গল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে বায়তুল মামুর জামে মসজিদের সামনে ওই বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।

 তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। পরিচয় শনাক্তে তারা কাজ করছেন।

খবর পেয়ে কামতাল তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ তৈয়বুর রহমান জানান, মরদেহটির ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দেওয়া হলেও ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি জানান, বৃদ্ধের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার ডিএনএ নমুনাও সংগ্রহ করা হয়েছে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ

জনপ্রিয়