১০ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০৪, ১০ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে সদরের ১২০ প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে সদরের ১২০ প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের সংক্রমণ প্রতিরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলার ১২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সপ্তাহে একদিন নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়েছে। 

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা জরুরি। এ জন্য নিয়মিত পরিচ্ছন্নতার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদেরও এ বিষয়ে সচেতন করা হচ্ছে। নিজ নিজ বিদ্যালয় ও বাড়ির আশপাশ পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুলতে তাদের উৎসাহিত করা হচ্ছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। বিদ্যালয়ভিত্তিক নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর পাশাপাশি এলাকায় মশার প্রজননস্থল কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

অভিযানের অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণ, শ্রেণিকক্ষের আশপাশ, মাঠসহ বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি মশার প্রজননস্থল হতে পারে এমন জমে থাকা পানি, পরিত্যক্ত পাত্র ও আবর্জনা অপসারণ করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়