১০ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৪:০২, ১০ অক্টোবর ২০২৬

মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের ফতুল্লার পিলকুনিতে যুবসমাজের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে পাইলট স্কুল একাদশকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে জোড়পুল জুনিয়র একাদশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশক্তির সদস্যসচিব মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং ক্রীড়া সম্পাদক সারোয়ার হোসেন রুপমের আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় জোড়পুল জুনিয়র একাদশ ও পাইলট স্কুল একাদশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় পেয়ে শিরোপা অর্জন করে জোড়পুল জুনিয়র একাদশ।

খেলা শেষে প্রধান অতিথি সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

সর্বশেষ

জনপ্রিয়