০৯ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:৩১, ৯ অক্টোবর ২০২৬

রোমান সাইফুল স্মৃতি সংসদের উদ্যোগে বিনামূল্যে ছানি রোগীর চিকিৎসা

রোমান সাইফুল স্মৃতি সংসদের উদ্যোগে বিনামূল্যে ছানি রোগীর চিকিৎসা

অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দ্বিতীয়বারের মতো বিনামূল্যে ছানি রোগী বাছাই ও অপারেশন কার্যক্রম সম্পন্ন করেছে রোমান সাইফুল স্মৃতি সমাজকল্যাণ সংসদ।

সংগঠনটির উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করে লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ গ্রেটার ও লিও ক্লাব অব নারায়ণগঞ্জ গ্রেটার।

আয়োজকরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ যাতে বিনামূল্যে চোখের চিকিৎসাসেবা পেতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ছানি রোগীদের বাছাই ও অপারেশনের ব্যবস্থা করা হয়।

এ মানবিক কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার জন্য লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ গ্রেটার ও লিও ক্লাব অব নারায়ণগঞ্জ গ্রেটারের সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে রোমান সাইফুল স্মৃতি সমাজকল্যাণ সংসদ। বিশেষ করে কার্যক্রমটি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় লায়ন শহিদুল আজম রাসেলকে ধন্যবাদ জানানো হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করাই সংগঠনের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের বিনামূল্যে চিকিৎসাসেবা ও সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

মানবিক সমাজ গঠনে সমাজের বিত্তবান ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান আয়োজকরা।

সর্বশেষ

জনপ্রিয়