০৯ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:২৮, ৯ অক্টোবর ২০২৬

সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন ও সদস্য সচিব সফল

সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন ও সদস্য সচিব সফল

বাংলাদেশ সনাতন পার্টির উদ্যোগে আয়োজিত সম্মেলনে ‘বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদ’ নামে নতুন একটি সাংগঠনিক ইউনিটের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে নারায়ণগঞ্জের অ্যাডভোকেট তরুন লাল বেগীকে আহ্বায়ক এবং খুলনার অ্যাডভোকেট সফল দাশকে সদস্য সচিব করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সম্মেলনকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুপ কুমার সাহার সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট সুমন কুমার রায়।

সম্মেলনে নবগঠিত বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন অ্যাডভোকেট অজয় টিকাকর, অ্যাডভোকেট বিমল চন্দ্র রায় ও অ্যাডভোকেট আকাশ দাস।

আয়োজকরা জানান, দেশের নিপীড়িত, নির্যাতিত, অসহায় ও দুস্থ মানুষের আইনগত অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই এ পরিষদ গঠন করা হয়েছে। সংগঠনটি আইনি সহায়তা প্রদান, অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করবে।

সম্মেলনে নবগঠিত কমিটির মাধ্যমে আইনগত সহায়তাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সংগঠনের কার্যক্রম দেশব্যাপী সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়