৩১ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৪:১০, ৩১ অক্টোবর ২০২৬

আপডেট: ১৪:১০, ৩১ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে এইচএসসিতে পাসের হার ৪৫.৭৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১৮৫ জন

নারায়ণগঞ্জে এইচএসসিতে পাসের হার ৪৫.৭৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১৮৫ জন
ফাইল ছবি

এবারের এইচএসসি পরীক্ষায় নারায়ণগঞ্জ জেলায় পাসের হার ৪৫ দশমিক ৭৮ শতাংশ। এ পরীক্ষায় অংশ নেওয়া ২২ হাজার ২৩৮ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ১৮২ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৮৫ জন।

অন্যদিকে, সমমানের আলিম পরীক্ষায় পাসের হার ৭৩ দশমিক ৮৪ শতাংশ। এ পরীক্ষায় ৯৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭২০ জন। জিপিএ-৫ পেয়েছেন ২৫ জন।

শনিবার (৩১ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে সরবরাহ করা ফলাফলের বিবরণীতে এ তথ্য জানানো হয়।

উপজেলাভিত্তিক ফলাফলে দেখা যায়, এইচএসসিতে নারায়ণগঞ্জ সদরে ১২ হাজার ৫৭২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৬৪৩ জন। পাসের হার ৫২ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৪৬ জন।

বন্দরে ২ হাজার ৭১০ জনের মধ্যে ৮৮১ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৩২ দশমিক ৫০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১২ জন। সোনারগাঁয়ে ২ হাজার ৪৭৮ জনের মধ্যে ৭৫২ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৩০ দশমিক ৩৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন তিনজন।

আড়াইহাজারে ১ হাজার ৯৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৫৫ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৪৩ দশমিক ৫৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১০ জন। রূপগঞ্জে ২ হাজার ৫১৫ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৫১ জন। পাসের হার ৪১ দশমিক ৭৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৪ জন।

আলিম পরীক্ষায় নারায়ণগঞ্জ সদরে ৩৪৩ জনের মধ্যে ২৫৮ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৭৫ দশমিক ২১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন তিনজন। বন্দরে ১৩৩ জনের মধ্যে ৬৮ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৫১ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন দুজন।

সোনারগাঁয়ে ১৩৭ জনের মধ্যে ১২৭ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৯২ দশমিক ৭০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন পাঁচজন। আড়াইহাজারে ৯৮ জনের মধ্যে ৬৯ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৭০ দশমিক ৪০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন তিনজন। রূপগঞ্জে ২৬৪ জনের মধ্যে ১৯৮ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৭৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১২ জন।

সর্বশেষ

জনপ্রিয়