১১ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৫৮, ১১ নভেম্বর ২০২৬

আড়াইহাজারে ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

আড়াইহাজারে ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু
ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিজ বাড়ির ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাঁন বানু (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার হাইজাদী ইউনিয়নের বারোআনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চাঁন বানু ওই এলাকার মো. জামানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চাঁন বানু নিজেদের একতলা ভবনের ছাদে যান। এ সময় অসাবধানতাবশত ছাদের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাঁর মরদেহ উদ্ধার করেন।

খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজাল হোসেন জানান, এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়