১২ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২৩:৩৭, ১১ নভেম্বর ২০২৬

ফারুক খন্দকারসহ প্রয়াত মোটর মেকানিক ইউনিয়ন সদস্যদের স্মরণে দোয়া

ফারুক খন্দকারসহ প্রয়াত মোটর মেকানিক ইউনিয়ন সদস্যদের স্মরণে দোয়া

নারায়ণগঞ্জ জেলা মোটর মেকানিক ইউনিয়নের প্রয়াত সভাপতি ফারুক খন্দকারসহ সংগঠনের প্রয়াত সদস্যদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বাদ জোহর পঞ্চবটী সিটি ট্রাক টার্মিনালে সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা মোটর মেকানিক ইউনিয়ন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি সোনা মিয়া।

সভায় ফারুক খন্দকার, আতিয়ার হোসেন, জাকির হোসেন, নিরব, জলিল, কাবুল, জাহাঙ্গীর, আমজাদ ও সোহেলসহ সংগঠনের প্রয়াত সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। তাঁদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

এ সময় নারায়ণগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতির সদস্য মো. তুহিন ও মো. মামুন, মোটর মেকানিক ফেডারেশনের মো. গোলাম হোসেন এবং মোটর মেকানিক ইউনিয়নের সদস্য কালাম, আমির হোসেন, জসীম, আসলাম ও মো. ফিরোজ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়