১১ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৩৩, ১১ নভেম্বর ২০২৬

গ্যাস ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

গ্যাস ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

সিলিন্ডার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর জামায়াতে ইসলামী।

বুধবার (১১ নভেম্বর) বাদ আসর শহরের মিশনপাড়া মোড় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি চাষাড়াসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ। সমাবেশে সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমির মাওলানা আবদুল জব্বার।

সমাবেশে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধিতেও জনজীবনে ভোগান্তি বেড়েছে। তাঁরা অবিলম্বে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও সিলিন্ডার গ্যাসের দাম কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কার্যকর পদক্ষেপের দাবি জানান।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাওলানা আবদুল কাইয়ূম, মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনসহ মহানগর ও বিভিন্ন থানা পর্যায়ের নেতারা।

সর্বশেষ

জনপ্রিয়