২৮ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:০৮, ২৮ জুলাই ২০২৬

আপডেট: ১৭:০৮, ২৮ জুলাই ২০২৬

নতুন কুঁড়ি স্পোর্টস দাবার জাতীয় পর্বে রানার-আপ নারায়ণগঞ্জের মুনতাহা

নতুন কুঁড়ি স্পোর্টস দাবার জাতীয় পর্বে রানার-আপ নারায়ণগঞ্জের মুনতাহা

নতুন কুঁড়ি স্পোর্টস দাবা ২০২৫–২৬ প্রতিযোগিতার জাতীয় চূড়ান্ত পর্বে রানার-আপ হয়েছেন নারায়ণগঞ্জের কৃতী দাবাড়ু সিদ্রাতুল মুনতাহা।

প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে সিদ্রাতুল মুনতাহা সিটি বাছাইয়ে প্রথম স্থান অর্জন করেন। পরে জেলা বাছাইয়েও প্রথম হয়ে ঢাকা অঞ্চল বাছাইয়ে অংশ নেন। সেখানে দ্বিতীয় স্থান অর্জনের মাধ্যমে জাতীয় চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা নিশ্চিত করেন। এরপর জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা দলের কোচ, আন্তর্জাতিক রেটেড দাবাড়ু, ট্রেনার ও আন্তর্জাতিক ফিদে আরবিটার মোহাম্মদ শামীম বলেন, “সিদ্রাতুল মুনতাহার এই অর্জন প্রমাণ করে, নারায়ণগঞ্জে অসংখ্য প্রতিভাবান দাবাড়ু রয়েছে। কিন্তু প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, পৃষ্ঠপোষকতা ও মানসম্মত প্রশিক্ষণের অভাবে তারা তাদের সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটাতে পারে না। এসব সুবিধা নিশ্চিত করা গেলে নারায়ণগঞ্জের দাবাড়ুরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় সাফল্য অর্জন করতে সক্ষম হবে।”

সিদ্রাতুল মুনতাহার এ সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন জেলার দাবা সংগঠক, ক্রীড়াবিদ ও ক্রীড়াপ্রেমীরা। তারা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও তিনি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নারায়ণগঞ্জ ও বাংলাদেশের জন্য আরও সাফল্য বয়ে আনবেন।

সর্বশেষ

জনপ্রিয়