বিদ্যানিকেতন হাই স্কুলের আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু
নারায়ণগঞ্জের বিদ্যানিকেতন হাই স্কুলের আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১৪টি দলের অংশগ্রহণে সোমবার (২৭ জুলাই) বিকেলে স্থানীয় অগ্রণী ব্যাংক মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বদিউজ্জামান বদু।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাকির হোসেন, জাতীয় দলের সাবেক ফুটবলার শহীদুল ইসলাম স্বপন, জাতীয় ফুটবলার মো. সোহেল, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, বিদ্যানিকেতন হাই স্কুল পরিচালনা পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল এবং প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।
উদ্বোধনী খেলায় ষষ্ঠ শ্রেণির ‘গ’ শাখা ৩-১ গোলে সপ্তম শ্রেণির ‘চ’ শাখাকে পরাজিত করে। টুর্নামেন্টে আগামী দিনগুলোতে বিভিন্ন শ্রেণির দলগুলো অংশ নেবে।





































