১৪ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৪৫, ১৩ নভেম্বর ২০২৬

আপডেট: ২১:৪৫, ১৩ নভেম্বর ২০২৬

নাসিকের ৪ নম্বর ওয়ার্ডে জব্বারের গণসংযোগ, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ

নাসিকের ৪ নম্বর ওয়ার্ডে জব্বারের গণসংযোগ, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেছেন আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার। এ সময় তিনি সিলিন্ডার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সরকারের সমালোচনা করেন।

শুক্রবার (১৩ নভেম্বর) ওয়ার্ডের তাইজদ্দিন মোল্লা কোবা জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে মুসল্লি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। এ সময় তিনি এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়েও কথা বলেন।

গণসংযোগকালে আবদুল জব্বার বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে বাড়ছে, তাতে সাধারণ ও নিম্ন আয়ের মানুষের জীবনযাপন দুর্বিষহ হয়ে পড়েছে। জনগণের দুর্ভোগ লাঘবে অবিলম্বে বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে হবে।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তাঁর সমর্থকেরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়