২৪ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০০, ২৪ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার্থীদের নৈতিক বিকাশের মূল কারিগর শিক্ষক: আবদুল জব্বার

শিক্ষার্থীদের নৈতিক বিকাশের মূল কারিগর শিক্ষক: আবদুল জব্বার

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর ও নাসিক মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলেছেন, একজন শিক্ষক কেবল পাঠদানকারী নন, শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক বিকাশেরও মূল কারিগর।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা নারায়ণগঞ্জ শাখার উদ্যোগে আয়োজিত ‘একজন শিক্ষক, একজন দায়ী’ শীর্ষক মোটিভেশনাল প্রোগ্রামে বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাদরাসা মিলনায়তনে শিক্ষকদের দ্বীনি মানোন্নয়ন ও অনুপ্রেরণা প্রদানের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মাওলানা আবদুল জব্বার বলেন, “শিক্ষার্থীদের মাঝে ইসলামী মূল্যবোধ ও দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দিতে শিক্ষকদের দাওয়াতি মানসিকতা ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

অনুষ্ঠানে শিক্ষকদের দ্বীনি মানোন্নয়ন, নৈতিকতা ও আদর্শিক চেতনা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। ‘একজন শিক্ষক, একজন দায়ী’ প্রতিপাদ্য সামনে রেখে শিক্ষকরা নিজেদের ব্যক্তিগত দ্বীনি উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় মাদরাসার শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

সর্বশেষ

জনপ্রিয়