সোনারগাঁ উপজেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে মোস্তফা খন্দকারকে আহ্বায়ক, খন্দকার পনিরকে সদস্য সচিব এবং মো. ইয়ানূরকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জ জেলা এনসিপির ফেসবুক পেজে নতুন কমিটি প্রকাশ করা হয়। জেলা কমিটির আহ্বায়ক যুবাইর সরদার ও সদস্য সচিব তামজিদ হোসেন জুবায়ের স্বাক্ষরিত অনুমোদন এবং জেলা সাংগঠনিক সম্পাদক নিরব রায়হানের সুপারিশে কমিটিটি গঠন করা হয়েছে।
দলটির নেতারা জানান, সোনারগাঁ উপজেলায় রাজপথে সক্রিয় ও সাংগঠনিক কার্যক্রমে নিষ্ঠাবান নেতাদের মূল্যায়নের ভিত্তিতে নতুন কমিটিতে দায়িত্ব দেওয়া হয়েছে। নবগঠিত কমিটির নেতাদের আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম ও দলীয় সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটির নেতারা জানান, সোনারগাঁয়ের সাধারণ মানুষের অধিকার আদায়, রাজপথের আন্দোলন-সংগ্রাম এবং দলের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলায় এনসিপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে তারা কাজ করে যাবেন।





































