২৬ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০০, ২৬ জুন ২০২৬

আপডেট: ২১:১৫, ২৬ জুন ২০২৬

মেধা ও নৈতিকতাই দেশ গঠনের প্রধান শক্তি: এমপি আল আমিন

মেধা ও নৈতিকতাই দেশ গঠনের প্রধান শক্তি: এমপি আল আমিন

নারায়ণগঞ্জের গোগনগরে সামাজিক সংগঠন ‘বৃত্তের বাহিরে’-এর উদ্যোগে ‘মেধার আলোয় আলোকিত গোগনগর’ শীর্ষক কৃতী ব্যক্তিত্ব ও মেধাবী শিক্ষার্থী সম্মাননা এবং অনুপ্রেরণামূলক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. আব্দুল্লাহ আল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিশের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবিএম সিরাজুল মামুন। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা ও নৈতিক মূল্যবোধের আলোয় আলোকিত হয়ে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। অর্জিত জ্ঞান ও মেধাকে কাজে লাগিয়ে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখার মাধ্যমে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, একটি সুস্থ, নিরাপদ ও সমৃদ্ধ সমাজ গঠনে মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা সকলের দায়িত্ব। এ লক্ষ্যে সমাজের সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে গোগনগর ইউনিয়নের কৃতি ব্যক্তিত্ব ও মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি অ্যাড. আব্দুল্লাহ আল আমিন।

সর্বশেষ

জনপ্রিয়