২৬ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:২৮, ২৬ জুন ২০২৬

সিদ্ধিরগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জালাল উদ্দিন (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকায় মজুমদার টিম্বার অ্যান্ড স'মিলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জালাল উদ্দিন (৩০), কক্সবাজারের টেকনাফ থানার সাবরাং এলাকার নজির আহম্মেদের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়