২৫ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৩৫, ২৫ জুন ২০২৬

হাজীগঞ্জ-নবীগঞ্জ ফেরীঘাট ইজারার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন 

হাজীগঞ্জ-নবীগঞ্জ ফেরীঘাট ইজারার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন 

নারায়ণগঞ্জের হাজীগঞ্জ-নবীগঞ্জ ফেরীঘাটের দরপত্র জমা দেয়ার প্রক্রিয়া নিয়ে অস্বচ্ছতার অভিযোগ তুলেছেন এক টেন্ডার প্রত্যাশী। ২২ জুন সকালে দরপত্র জমা দেয়ার সময় টেন্ডার জমাদান বাক্স দেখতে না পাওয়ার অভিযোগ করেন। তবে এই অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
 
গত সোমবার সড়ক ও জনপথের অধীনে থাকা হাজীগঞ্জ নবীগঞ্জ ফেরীঘাটের টেন্ডার জমা দেয়ার শেষ দিন। এদিন জেলা প্রশাসকের কার্যালয়ের এডিসি জেনারেলের কক্ষের সামনে দরপত্র জমাদানের বক্স রাখা হয়। বেলা ১১ টার মধ্যে দরপত্র জমা দেয়ার শেষ সময় নির্ধারন করা ছিলো।
 
বেলা সাড়ে ১০ টায় বন্দর বিএনপির একজন নেতা দরপত্র জমা দিতে আসেন। তবে তিনি দাবী করেন এডিসি জেনারেলের কক্ষের সামনে কোন টেন্ডার বক্স রাখা ছিলো না। বিষয়টি পিয়নের কাছে জানতে চাওয়া হলে পিয়ন তাকে জানায় টেন্ডারের বিষয়ে তার কিছু জানা নেই। পরে পিয়নের হাতেই দরপত্রের কাগজ জমা দিয়ে চলে আসেন তিনি। তবে ফিরে আসার পর তাকে জানানো হয় দরপত্রের কাগজ নির্ধারিত বক্সে জমা না দেয়ায় সেটি গ্রহণযোগ্য হয়নি।
 
নাম প্রকাশ না করার শর্তে ওই নেতা বলেন, ‘পুরো বিষয়টি দেখে হতবাক হয়েছি। আগে আওয়ামী লীগ আমলে এভাবে লুকোচুরির মাধ্যমে নির্ধারিত কয়েকজন ব্যক্তি ইজারা পেতো। এবারও সেই একই প্রক্রিয়ায় ইজারা হতে দেখে হতাশ হয়েছি। আমার মত অনেকেই ইজারা নেবার আগ্রহ থাকলেও এই প্রক্রিয়ার কারনে তারা নিতে পারেনি। এখানে স্বচ্ছভাবে ইজারা হয়নি। সরকারের রাজস্ব নিশ্চিতের জন্য পুনরায় এই টেন্ডার ডাকার দাবী জানাই।’
 
এই বিষয়ে জেলা প্রশাসনের এডিসি (সার্বিক) সিফাত উদ্দিন বলেন, ‘তিনি দাবী করেছেন এখানে কোন বক্স দেখতে পাননি। অথচ আমার এখানে বক্স রাখা ছিলো। আর পিয়নের কাছে জমা দেয়ার কোন সুযোগ নেই। তার এই অভিযোগ সত্য নয়। এই বিষয়ে আমার কোন মন্তব্য নেই।

সর্বশেষ

জনপ্রিয়