১৫ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২৩:০০, ১৪ জুন ২০২৬

টেক্সটাইল ডাইস অ্যান্ড কেমিক্যাল মার্চেন্টস অ্যাসো. এর নতুন কমিটি

টেক্সটাইল ডাইস অ্যান্ড কেমিক্যাল মার্চেন্টস অ্যাসো. এর নতুন কমিটি

বাংলাদেশ টেক্সটাইল ডাইস অ্যান্ড কেমিক্যাল মার্চেন্টস অ্যাসোসিয়েশনের (বিটিডিসিএমএ) ২০২৬-২০২৮ মেয়াদের ১৮ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়েছে।

রোববার (১৪ জুন) নির্বাচন বোর্ড আনুষ্ঠানিকভাবে নতুন কার্যকরী পরিষদের নাম ঘোষণা করে। এতে আব্দুল্লাহ্ আল হোসেন বাপ্পির নেতৃত্বে ১৮ সদস্যের পরিষদ গঠিত হয়।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন আলহাজ মো. মজিবুর রহমান। সদস্য হিসেবে ছিলেন আলহাজ মো. আমিন উদ্দিন ও উত্তম কুমার সাহা।

এদিকে আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মো. সিরাজুল হক হাওলাদার। সদস্য হিসেবে ছিলেন মো. নজরুল ইসলাম ও প্রদীপ দেবনাথ।

নবগঠিত কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ সংগঠনের উন্নয়ন, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং বস্ত্রশিল্প খাতের অগ্রগতিতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সর্বশেষ

জনপ্রিয়