সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৫ দুষ্কৃতিকারী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সোনারগাঁও থানাধীন পিরোজপুর ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন মৃদুল হাসান আপন (১৯), মো. মারুফ (১৯), সাব্বির আহম্মেদ (১৯), মো. সামির মিয়া (১৬), এবং সোহাগ (১৬)। সকলের বাড়ি সোনারগাঁও থানা এলাকায়।
অভিযানকালে তাদের কাছ থেকে দুটি স্টিলের সুইচ গিয়ার ছোরা, একটি স্টিলের ধারালো চাপাতি, একটি ধারালো দা এবং নারায়ণগঞ্জ-থ-১১-৫৫১৬ নম্বরের একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর আদালতে পাঠানো হবে।





































