১৯ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪২, ১৯ জুন ২০২৬

নারায়ণগঞ্জে সম্মিলিত সনাতন সমাজের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে সম্মিলিত সনাতন সমাজের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় শ্রীশ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির চত্বরে রামের বিগ্রহ নির্মাণকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনাকে ঘিরে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বিকেল ৩টায় শহরের চাষাঢ়াস্থ নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের সামনে সম্মিলিত সনাতন সমাজের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে অংশ নেয় নারায়ণগঞ্জ মহানগর, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর, নারায়ণগঞ্জ জেলা, নারায়ণগঞ্জ সনাতনী ছাত্রসমাজসহ বিভিন্ন সংগঠন ও মন্দির কমিটির নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, গাইবান্ধার ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে বলে তারা মনে করেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, বিষয়টি নিয়ে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না হলে ভবিষ্যতে আরও কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উকিলপাড়া এলাকায় গিয়ে শেষ হয়।

সর্বশেষ

জনপ্রিয়