২৫ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:২৭, ২৫ জুন ২০২৬

আপডেট: ২২:২৯, ২৫ জুন ২০২৬

ছাত্র আন্দোলনের প্রাক্তন দায়িত্বশীলদের নিয়ে জামায়াতের মতবিনিময় সভা

ছাত্র আন্দোলনের প্রাক্তন দায়িত্বশীলদের নিয়ে জামায়াতের মতবিনিময় সভা

​নারায়ণগঞ্জ মহানগরীতে ছাত্র আন্দোলনের প্রাক্তন দায়িত্বশীলদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) চাষাঢ়া আন-নূর মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

​উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "দেশের যেকোনো ক্রান্তিলগ্নে ছাত্র আন্দোলন সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছে। ছাত্রজীবনের সেই চেতনা ও আদর্শকে ধারণ করে বর্তমানের জটিল পরিস্থিতিতেও প্রাক্তন দায়িত্বশীলদের দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে হবে। একটি সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আপনাদের অতীত অভিজ্ঞতা ও নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

​সভায় উপস্থিত বক্তারা ছাত্র আন্দোলনের অতীত ঐতিহ্য, বর্তমান প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেই সাথে দেশের চলমান পরিস্থিতিতে প্রাক্তন ছাত্রনেতাদের ভূমিকা ও দায়িত্বশীলতার বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

​নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম , সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মুহাম্মদ জামাল হোসাইন সহ কর্মপরিষদ সদস্যবৃন্দ এবং ছাত্র আন্দোলনের বিভিন্ন মেয়াদের প্রাক্তন দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়