২১ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৫:৫১, ২১ জুন ২০২৬

জিমখানা থেকে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি নিপু গ্রেপ্তার

জিমখানা থেকে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি নিপু গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ। শুক্রবার (২০ জুন) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে শহরের জিমখানা এলাকায় বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার তমাল আহমেদ নিপু (৪০), পাইকপাড়া এলাকার শাহসুজা রোডের বাসিন্দা মৃত জালাল উদ্দিনের ছেলে। 

পুলিশ জানিয়েছে, তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান জানান, তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানার সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮/৯(৩)/১০/১১/১২/১৩ ধারায় মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এছাড়া তমাল আহমেদ নিপুর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় একটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ

জনপ্রিয়