তীব্র গরমে পানি-স্যালাইন বিতরণ জেলা প্রশাসনের
তীব্র গরম ও অতিরিক্ত তাপমাত্রায় সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও বিস্কুট বিতরণ করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) জেলা প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, চলমান তীব্র গরমে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি কমানো, পানিশূন্যতা প্রতিরোধ এবং পথচারীসহ জনসাধারণকে তাৎক্ষণিক স্বস্তি দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশেষ করে প্রতিকূল আবহাওয়ায় সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও বিস্কুট বিতরণ করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনসাধারণের কল্যাণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে মানুষের পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত থাকবে।





































