সাংবাদিক মীর দিনারের মায়ের মৃত্যুতে এনজেইউর দোয়া মাহফিল
সাংবাদিক মীর দিনার হোসেনের মা সামসুন নাহারের (৭৫) মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির (এনজেইউ) উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে এ আয়োজন করা হয়।
মীর দিনার হোসেন নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এনপিজেএ) ও আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সহ-সভাপতি এবং আইবিএন নিউজের সহযোগী সম্পাদক ও হেড অব ইন্টারন্যাশনাল ডেস্ক।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এনজেইউর সভাপতি মো. শফিকুল ইসলাম আরজু, সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি কাজী আনিসুল হক হীরা, সদস্য মো. শাহ আলম ও মো. জাহাঙ্গীর ডালিম এবং দৈনিক যায়যায়দিনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি জসীম উদ্দীনসহ অন্যান্য সদস্য ও সাংবাদিকেরা।
দোয়া পরিচালনা করেন সাংবাদিক মো. শাহ আলম তালুকদার। মোনাজাতে সামসুন নাহারের রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁদের শোক সইবার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
এ ছাড়া সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কাজী আনিসুল হক হীরার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া করা হয়। উপস্থিত সাংবাদিকদের প্রয়াত বাবা-মায়ের রুহের মাগফিরাত এবং জীবিত বাবা-মায়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
সামসুন নাহার গত শুক্রবার (৯ অক্টোবর) রাত ৮টায় যশোরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে তাঁর চলাফেরা সীমিত ছিল। মৃত্যুকালে তিনি চার ছেলে, দুই মেয়েসহ আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।





































