১৪ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৫২, ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে পূজামণ্ডপে শিপলুর শারদীয় শুভেচ্ছা উপহার

বন্দরে পূজামণ্ডপে শিপলুর শারদীয় শুভেচ্ছা উপহার

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পূজামণ্ডপে শুভেচ্ছা উপহার দিয়েছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট মো. শরীফুল ইসলাম শিপলু।

বন্দরের শ্রীশ্রী লালজী মন্দির, সিরাজউদ্দৌলা মাঠ পূজামণ্ডপ ও বন্দর বাজার মন্দিরসহ বিভিন্ন মণ্ডপের পূজা উদযাপন কমিটির প্রতিনিধিদের হাতে এসব উপহার তুলে দেন তিনি।

এ সময় শরীফুল ইসলাম শিপলু সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। উপহার প্রদানকালে সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়