১৪ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২৬, ১৩ অক্টোবর ২০২৬

ডেঙ্গু সচেতনতায় জামায়াতের গণসংযোগ

ডেঙ্গু সচেতনতায় জামায়াতের গণসংযোগ

ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১৮ নম্বর ওয়ার্ডে গণসংযোগ, পথসভা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বাদ আসর জামায়াতের ১৮ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

শহীদনগরের ১ ও ৩ নম্বর গলি, নতুন স্টেডিয়াম এলাকাসহ আশপাশের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন দলটির নেতাকর্মীরা। এ সময় সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির ও মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার। পথসভায় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার পাশাপাশি সরকার ও স্থানীয় প্রশাসনকে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ নিতে হবে। মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান আরও জোরদার করতে হবে।

এ সময় নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিনসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়