রোটারি ক্লাব নারায়ণগঞ্জ সিটির সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ
নারায়ণগঞ্জে সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণের পাশাপাশি এক অসহায় পরিবারের মেয়ের বিয়ের জন্য আর্থিক সহায়তা দিয়েছে রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ সিটি।
রোববার (১১ অক্টোবর) নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ক্লাবের সদস্যদের ব্যক্তিগত অনুদানে তিনটি পৃথক প্রকল্পের মাধ্যমে এসব সহায়তা দেওয়া হয়।
কর্মসূচিতে একজন উপকারভোগীকে আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন এবং চলাচলে অক্ষম এক ব্যক্তিকে হুইলচেয়ার দেওয়া হয়। এ ছাড়া একটি পরিবারকে মেয়ের বিয়ের ব্যয় নির্বাহে আর্থিক সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি রোটারিয়ান আব্দুল কাদির জিলানী ও সাধারণ সম্পাদক রোটারিয়ান ইব্রাহিম শেখ। তিনটি প্রকল্পের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন রোটারিয়ান ইব্রাহিম হোসেন, এ কে এম আবিদুজ্জামান ও এমরান আলী সজীব।
এ ছাড়া রোটারিয়ান আনন্দ ইউসুফ, কামাল হোসেন, ফয়সাল আহাদ রনিসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।





































