১১ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২১, ১১ অক্টোবর ২০২৬

দুর্গাপূজা উপলক্ষে

এমপি আল আমিনের সঙ্গে হিন্দু সম্প্রদায়ের নেতাদের শুভেচ্ছা বিনিময়

এমপি আল আমিনের সঙ্গে হিন্দু সম্প্রদায়ের নেতাদের শুভেচ্ছা বিনিময়

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতারা।

শনিবার (১০ অক্টোবর) এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের প্রতিনিধি, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নারায়ণগঞ্জ জেলা শাখা এবং শারদাঞ্জলি ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

সাক্ষাৎকালে সংগঠনগুলোর প্রতিনিধিরা সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে শারদীয় দুর্গাপূজার বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

এ সময় সংসদ সদস্য পূজামণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি, ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি নির্বিঘ্নে পূজা উদযাপনের বিভিন্ন বিষয় নিয়ে প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন।

সৌজন্য সাক্ষাতে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রাখার গুরুত্ব উঠে আসে। নারায়ণগঞ্জে সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি, আস্থা ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়