১১ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৩:১৮, ১১ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ৭৪ বোতল মাদকসহ দুজন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে ৭৪ বোতল মাদকসহ দুজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৭৪ বোতল ফেয়ারডিল ও উইনসিরেক্সসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, নতুন মোড়কে থাকা এসব মাদকদ্রব্য বিক্রয় নিষিদ্ধ।

শনিবার (১০ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে মধ্য সানারপাড় এলাকায় আব্দুল আওয়াল ভূঁইয়ার বাড়িতে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকবাল খাঁ (৫০) ও খবির ভূঁইয়া (৩৬)। ইকবাল রূপগঞ্জের বরপা এলাকার মৃত খোদা বক্সের ছেলে। তিনি মধ্য সানারপাড়ে আব্দুল আওয়াল ভূঁইয়ার বাড়ির ভাড়াটিয়া। খবির মধ্য সানারপাড় এলাকার মৃত আব্দুল আওয়াল ভূঁইয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবির এসআই মিজানুর রহমান ও এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৩০ বোতল ফেয়ারডিল ও ৪৪ বোতল উইনসিরেক্স উদ্ধার করা হয়।

এ ঘটনায় এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন।

সর্বশেষ

জনপ্রিয়