১১ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪৭, ১১ অক্টোবর ২০২৬

আপডেট: ২০:৪৭, ১১ অক্টোবর ২০২৬

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে সাবেক ভিপি পাবেলের সৌজন্য সাক্ষাৎ

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে সাবেক ভিপি পাবেলের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সংসদ সদস্য ব্যারিস্টার মো. মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি মশিউজ্জামান পাবেল।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের চেম্বারে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ভাসানী জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত পরিবারের সদস্য মনিরা চৌধুরী মুক্তা।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে তাঁরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সর্বশেষ

জনপ্রিয়