১১ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:২৭, ১১ অক্টোবর ২০২৬

সোমবার নারায়ণগঞ্জ আসছেন হাসনাত আব্দুল্লাহ

সোমবার নারায়ণগঞ্জ আসছেন হাসনাত আব্দুল্লাহ

জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জের উদ্যোগে আয়োজিত এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে সোমবার (১২ অক্টোবর) নারায়ণগঞ্জ আসছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এবং জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি মো. আবু বাকের মজুমদার।

সোমবার সকাল ৯টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে ‘A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ অনুষ্ঠিত হবে।

আয়োজক সূত্রে জানা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংবর্ধনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন রয়েছে।

অনুষ্ঠানটির আয়োজন করেছে জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ।

সর্বশেষ

জনপ্রিয়