তোলারাম কলেজের পুনর্মিলনীর প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা
সরকারি তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী-২০২৬ উপলক্ষে নিবন্ধন ও সার্বিক প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিকেলে কলেজের পদ্মা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুনর্মিলনী আয়োজক কমিটির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব।
নিবন্ধন উপকমিটির আহ্বায়ক আরিফ মিহিরের সঞ্চালনায় বক্তব্য দেন আয়োজক কমিটির সদস্যসচিব ও সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপদেষ্টা পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, স্যুভেনির উপকমিটির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ফজলুল হক রুমন রেজা, মেডিকেল টিম উপকমিটির আহ্বায়ক ডা. জাহাঙ্গীর আলম, প্রচার উপকমিটির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম এবং প্রচার উপকমিটির সদস্যসচিব ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট বিল্লাল হোসেন রবিন।
আরও বক্তব্য দেন সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক ও মর্গ্যান স্কুল অ্যান্ড কলেজের সভাপতি অ্যাডভোকেট শামসুন নুর বাঁধন, প্রাক্তন শিক্ষার্থী অ্যাডভোকেট মো. রেজাউল করীম খান, সরকারি তোলারাম কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক মশিউর রহমান, নিবন্ধন উপকমিটির সদস্যসচিব ও কলেজের শিক্ষক গিয়াস উদ্দিন এবং শিক্ষক ফারুক হোসেন।
সভায় উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীরা পুনর্মিলনী সফল করতে বিভিন্ন বিষয়ে মতামত ও প্রস্তাব তুলে ধরেন।
পুনর্মিলনী আয়োজনের সার্বিক বিষয় তুলে ধরে মাশুকুল ইসলাম রাজীব বলেন, ‘পুনর্মিলনীকে সুন্দর, সুশৃংখল ও প্রান্তবন্ত করার জন্য যা যা করার সব ধরনের প্রচেষ্টা নেয়া হবে। আশা করি সকলের চেষ্টা ও সহযোগিতায় স্মরণীয় একটি অনুষ্ঠান করতে পারবো , ইনশাআল্লাহ।’
আগামী ২৮ নভেম্বর ইসদাইরের ওসমানী পৌর স্টেডিয়ামে পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। নিবন্ধনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর।





































