০১ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২৯, ৩১ অক্টোবর ২০২৬

ইপিলিয়ন বৃত্তির জন্য প্রতিদ্বন্দ্বিতা ২৫ স্কুলের ১২৫ শিক্ষার্থীর

ইপিলিয়ন বৃত্তির জন্য প্রতিদ্বন্দ্বিতা ২৫ স্কুলের ১২৫ শিক্ষার্থীর

নারায়ণগঞ্জে ইপিলিয়ন ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৫ শিক্ষার্থী। তাদের মধ্য থেকে মেধার ভিত্তিতে ৫০ জনকে বৃত্তি দেওয়া হবে। নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থী বছরে ৬ হাজার টাকা করে বৃত্তি পাবে।

শিক্ষার প্রসার, মেধার বিকাশ এবং শিক্ষার্থীদের শিক্ষাজীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাতে ইপিলিয়ন ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার সকাল ৯টায় বন্দরের নবীগঞ্জে রিয়াজ পাবলিক স্কুল ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ইপিলিয়ন ফাউন্ডেশনের এজিএম (সিএসআর) নাজমুল আহসান জানান, নারায়ণগঞ্জের ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নির্বাচিত ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্য থেকে মেধার ভিত্তিতে ৫০ জনকে বৃত্তির জন্য নির্বাচিত করা হবে। প্রত্যেককে বছরে ৬ হাজার টাকা দেওয়া হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ শিক্ষাজীবনে উৎসাহিত করাই এ উদ্যোগের লক্ষ্য। ২০২৪ সাল থেকে ইপিলিয়ন ফাউন্ডেশন ধারাবাহিকভাবে এ বৃত্তি কার্যক্রম পরিচালনা করে আসছে।

নাজমুল আহসান আরও বলেন, শিক্ষায় বিনিয়োগ একটি উন্নত ও মানবিক সমাজ গঠনের অন্যতম ভিত্তি বলে মনে করে ইপিলিয়ন ফাউন্ডেশন। শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনার বিকাশে সহায়তার মাধ্যমে ভবিষ্যতে দক্ষ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক গড়ে তুলতে এ বৃত্তি কার্যক্রম ভূমিকা রাখবে।

সর্বশেষ

জনপ্রিয়