০১ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫১, ৩১ অক্টোবর ২০২৬

আপডেট: ২০:৫২, ৩১ অক্টোবর ২০২৬

এইচএসসি ফলাফলে সাফল্য ধরে রেখেছে কিউরিয়াসিটি

এইচএসসি ফলাফলে সাফল্য ধরে রেখেছে কিউরিয়াসিটি

নারায়ণগঞ্জে এইচএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে শিক্ষার্থী সহায়ক কোচিং সেন্টার কিউরিয়াসিটি। এবারের পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে ১৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফল অনুযায়ী, নারায়ণগঞ্জ জেলায় মোট ১৮৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে কিউরিয়াসিটি কোচিং সেন্টারের শিক্ষার্থী ১৮ জন।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা শওকত আলী জানান, এবার তাদের প্রতিষ্ঠান থেকে ১২৩ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৮ জন জিপিএ-৫, ৫২ জন জিপিএ-৪ এবং বাকি ৫২ জন অন্যান্য গ্রেডে উত্তীর্ণ হয়েছে।

তিনি বলেন, গত পাঁচ-ছয় বছর ধরে শিক্ষার্থী সহায়ক কোচিং সেন্টার হিসেবে তারা সাফল্যের শীর্ষে অবস্থান করছেন। এবারের ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার হার কমলেও নিজেদের অবস্থান ধরে রাখতে পেরেছেন বলে দাবি করেন তিনি। শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় এ সাফল্য এসেছে বলেও জানান শওকত আলী।

সর্বশেষ

জনপ্রিয়