০৮ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৪৭, ৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:৪৭, ৮ নভেম্বর ২০২৬

দায়িত্ব নিয়েই ডেঙ্গু প্রতিরোধে মাঠে রেড ক্রিসেন্টের নবনির্বাচিত নেতৃবৃন্দ

দায়িত্ব নিয়েই ডেঙ্গু প্রতিরোধে মাঠে রেড ক্রিসেন্টের নবনির্বাচিত নেতৃবৃন্দ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ জেলা ইউনিটের নবনির্বাচিত নেতৃবৃন্দ মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন।

রোববার (৮ নভেম্বর) জেলা ইউনিটের চেয়ারম্যান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান নবনির্বাচিত নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সেক্রেটারি অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এবং কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, রিয়াদ মোহাম্মদ চৌধুরী ও ফতেহ মোহাম্মদ রেজা রিপন।

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে মানবতার সেবায় রেড ক্রিসেন্টের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত প্রতিনিধিরা।

পরে জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

নবনির্বাচিত প্রতিনিধিরা মানবিক সহায়তার পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে রেড ক্রিসেন্টের কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর অনুষ্ঠিত নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নবী-টিপু পরিষদ পূর্ণ প্যানেলে বিজয়ী হয়।

সর্বশেষ

জনপ্রিয়