২৬ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৫৬, ২৬ অক্টোবর ২০২৬

আপডেট: ২১:৫৭, ২৬ অক্টোবর ২০২৬

শান্তিপূর্ণ দুর্গাপূজায় জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপিকে ঐক্য পরিষদের ধন্যবাদ

শান্তিপূর্ণ দুর্গাপূজায় জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপিকে ঐক্য পরিষদের ধন্যবাদ

নারায়ণগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে ভূমিকা রাখায় জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ ও জেলা বিএনপিকে ধন্যবাদ জানিয়েছে জেলা ও মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে সংগঠনের নেতারা প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদকে ফুলেল শুভেচ্ছা জানান এবং ধন্যবাদপত্র হস্তান্তর করেন।

এ সময় ঐক্য পরিষদের নেতারা এবারের দুর্গাপূজা আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্‌যাপনে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শুভেচ্ছা গ্রহণ করে অধ্যাপক মামুন মাহমুদ উপস্থিত নেতাদের ধন্যবাদ জানান। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সকলকে মিলে মাননীয় প্রধানমন্ত্রীর কাঙ্ক্ষিত সাম্য, মানবিক মর্যাদা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘সবার আগে বাংলাদেশ’ চেতনাকে হৃদয়ে ধারণ করতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস ও সাধারণ সম্পাদক রঞ্জিত মন্ডলসহ সংগঠনের অন্য নেতারা।

সর্বশেষ

জনপ্রিয়