২৬ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪২, ২৬ অক্টোবর ২০২৬

মাকে নিজের চেয়ারে বসিয়ে ‘স্বপ্ন পূরণ’ বন্দর থানার ওসির

মাকে নিজের চেয়ারে বসিয়ে ‘স্বপ্ন পূরণ’ বন্দর থানার ওসির

নিজের কর্মস্থলের চেয়ারে মাকে বসিয়ে সম্মান জানিয়েছেন নারায়ণগঞ্জের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল উদ্দিন। মুহূর্তটিকে জীবনের ‘স্বপ্ন পূরণ’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

রোববার (২৫ অক্টোবর) মাকে থানায় নিয়ে এসে নিজের চেয়ারে এক মিনিটের জন্য বসান এই পুলিশ কর্মকর্তা। তিনি জানান, চিকিৎসার জন্য মাকে কুমিল্লা থেকে এনেছিলেন। চিকিৎসা শেষে তাঁকে নিজের কর্মস্থলে নিয়ে আসেন।

জামাল উদ্দিন বলেন, ‘আমার গর্ভধারিণী মাকে এক মিনিটের জন্য আমার চেয়ারে বসিয়ে সম্মান দিয়েছিলাম। আমার স্বপ্ন পূরণ হয়েছে। আলহামদুলিল্লাহ। জগতের সকল মা যেন সুখী হয়।’

ছোটবেলা থেকে নিজের চলার পথে মায়ের সাহস ও সমর্থন পাওয়ার কথাও জানান তিনি। তাঁর ভাষ্য, জীবনের প্রতিটি ধাপে মায়ের সহযোগিতা ও অনুপ্রেরণা তাঁকে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে। মায়ের সমর্থনেই তিনি আজকের অবস্থানে পৌঁছাতে পেরেছেন।

নিজের চেয়ারে মাকে বসানোর মধ্য দিয়ে সেই অবদানের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশ করেছেন বলে জানান ওসি জামাল উদ্দিন।

সর্বশেষ

জনপ্রিয়