ইনকিলাবের নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা হলেন ইউসুফ আল আজিজ
দৈনিক ইনকিলাবের নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা হিসেবে যোগদান করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ইউসুফ আল আজিজ। সম্প্রতি পত্রিকাটির কর্তৃপক্ষ তাঁকে নিয়োগপত্র ও পরিচয়পত্র দিয়েছে।
পাশাপাশি তিনি অনলাইন সংবাদমাধ্যম ঢাকা মেইলের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় যুক্ত ইউসুফ আল আজিজ একাধিক জাতীয় দৈনিকে বিভিন্ন পদে কাজ করেছেন। নতুন দায়িত্ব পালনে তিনি সহকর্মীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।





































