২৫ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:০৩, ২৫ অক্টোবর ২০২৬

জেলা পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় পুরস্কৃত হলেন যারা 

জেলা পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় পুরস্কৃত হলেন যারা 

নারায়ণগঞ্জে পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন বিভাগের ১৪ জন কর্মকর্তা ও পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।

রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টায় পুলিশ লাইন্সের ড্রিল শেডে পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও পুলিশ সদস্যরা তাঁদের সামষ্টিক সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

এ সময় জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে ফতুল্লা থানার মো. আব্দুল হামিদ খান, শ্রেষ্ঠ এসআই হিসেবে রূপগঞ্জ থানার রৌশন আলী, শ্রেষ্ঠ ট্রাফিক কর্মকর্তা হিসেবে সার্জেন্ট শফিউল আজম শোভন এবং শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা হিসেবে জেলা গোয়েন্দা শাখার এসআই মো. মফিজুল ইসলামকে পুরস্কৃত করা হয়।

সূত্রবিহীন মামলার রহস্য উদ্‌ঘাটনের স্বীকৃতি পান বন্দর থানার এসআই মিকাইল হোসেন, ফতুল্লা মডেল থানার এসআই পলাশ বাইন এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিক।

বিশেষ পুরস্কার পান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল উদ্দিন। অস্ত্র উদ্ধার ও ডাকাতির অভিযোগে আসামি গ্রেপ্তারের জন্য পুরস্কৃত হন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন।

এ ছাড়া বিশেষ পুরস্কার দেওয়া হয় ডিএসবি শাখার এসআই মোহাম্মদ শরীফ হোসেন, এসআই মো. জামাল উদ্দিন এবং ওয়াচার কনস্টেবল মাহবুব আফ্রাদ, হুমায়ুন কবির ও মো. ইসমাইল খানকে।

পরে দুপুর ১২টায় সেপ্টেম্বর মাসের বিভিন্ন মামলার অগ্রগতি নিয়ে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে মামলাগুলোর অগ্রগতি তুলে ধরেন।

সভায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪, সিআইডি, নৌ পুলিশ ও হাইওয়ে পুলিশের পরিদর্শকেরা এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়