২৬ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:২৩, ২৬ অক্টোবর ২০২৬

বন্দরে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বন্দরে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দরে ইমন মিয়া (২০) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) ভোরে দক্ষিণ লক্ষণখোলা এলাকার একটি টিনের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ইমন হবিগঞ্জের নবীগঞ্জ থানার শৈলা রামপুর এলাকার মোক্তার মিয়ার ছেলে। তিনি দক্ষিণ লক্ষণখোলা এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, স্থানীয়রা ইমনকে ঝুলন্ত অবস্থায় দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। খবর পেয়ে বন্দর থানার উপপরিদর্শক মো. ইয়াছিন আরাফাতসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

এসআই ইয়াছিন আরাফাত জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বন্দর থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ

জনপ্রিয়