২৫ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫৪, ২৫ অক্টোবর ২০২৬

তৃতীয়বারের মতো পুরস্কৃত হলেন ডিএসবির হুমায়ুন কবির

তৃতীয়বারের মতো পুরস্কৃত হলেন ডিএসবির হুমায়ুন কবির

দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন এবং ভালো কাজের স্বীকৃতিস্বরূপ তৃতীয়বারের মতো পুরস্কার পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) ফতুল্লা জোনের সদস্য হুমায়ুন কবির।

রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তাঁর হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম।

পুলিশের দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের পাশাপাশি ভালো কাজের স্বীকৃতি হিসেবে তিনি এ পুরস্কার পান। এর আগেও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ দুইবার পুরস্কৃত হয়েছেন তিনি।

পুরস্কার পেয়ে অনুভূতি প্রকাশ করে হুমায়ুন কবির বলেন, “সততা, নিষ্ঠা ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে তৃতীয়বারের মতো এই পুরস্কার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই স্বীকৃতি আমার দায়িত্ব পালনে আরও উৎসাহ, সাহস ও আত্মবিশ্বাস বাড়িয়েছে। পুলিশ সুপার স্যার এবং ডিএসবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা, দিকনির্দেশনা ও দোয়া অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে ভালো কাজ করার চেষ্টা করব।”

তিনি এ স্বীকৃতির জন্য পুলিশ সুপার ও ডিএসবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়