২০ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৩:২০, ২০ অক্টোবর ২০২৬

লিংক রোডে অটোরিকশাকে ধাক্কা দিয়ে বিভাজকে উঠল প্রাইভেটকার, আহত ৩

লিংক রোডে অটোরিকশাকে ধাক্কা দিয়ে বিভাজকে উঠল প্রাইভেটকার, আহত ৩

নারায়ণগঞ্জের ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে গেছে একটি প্রাইভেটকার। এতে অটোরিকশার তিন যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে যুব উন্নয়ন অধিদপ্তরের বিপরীত পাশে চাষাঢ়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সাদা রঙের একটি প্রাইভেটকার (চট্টগ্রাম মেট্রো-খ-১১-০০৭০) সিএনজিচালিত অটোরিকশাটিকে (নারায়ণগঞ্জ-থ-১১-১০৭৯) ধাক্কা দেয়। এরপর প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে যায়। এতে অটোরিকশার সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং তিন যাত্রী আহত হন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

অটোরিকশার চালক মো. সেহেল মিয়া সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার বাসিন্দা। প্রাইভেটকারের চালক নাসিম আনোয়ার একই থানার মিজমিজি এলাকার বাসিন্দা।

খবর পেয়ে নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগের পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

সর্বশেষ

জনপ্রিয়