১৫ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১৯, ১৪ অক্টোবর ২০২৬

খানপুরে জামায়াতের মশা নিধন কর্মসূচি, জনসচেতনতার আহ্বান

খানপুরে জামায়াতের মশা নিধন কর্মসূচি, জনসচেতনতার আহ্বান

নারায়ণগঞ্জ নগরীর খানপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী শাখা।

বুধবার (১৪ অক্টোবর) বাদ আসর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের খানপুর পোলস্টার ক্লাব মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমির ও সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার।

প্রধান অতিথির বক্তব্যে আবদুল জব্বার বলেন, ‘ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে কেবল ওষুধ ছিটানোই যথেষ্ট নয়। মশা নিধনের পাশাপাশি আমাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে সচেতন হতে হবে। নিজ নিজ বাড়ির আঙিনা, ডোবা-নালা ও জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখতে হবে, যাতে মশার প্রজননক্ষেত্র তৈরি না হয়।’

তিনি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার পাশাপাশি আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আবদুল কাইয়ুম।

এ ছাড়া কর্মসূচিতে মহানগরী ও স্থানীয় ১২ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

কর্মসূচি শেষে স্থানীয় ডোবা-নালা ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং মশা নিধনের ওষুধ ছিটানো হয়।

সর্বশেষ

জনপ্রিয়