১০ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ০৭:৫১, ১০ সেপ্টেম্বর ২০২৬

মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ মাদক ব্যবসায়ীসহ ৯২ জন গ্রেপ্তার

মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ মাদক ব্যবসায়ীসহ ৯২ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫ মাদক ব্যবসায়ী ও ৮৭ মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, ফতুল্লা মডেল থানার বালুর মাঠ এলাকার মাদক ব্যবসায়ী সোহেল ও ইসদাইর এলাকার মাদক ব্যবসায়ী সাগরকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বন্দর থানা এলাকার মাদক কারবারি জুয়েল, শুক্কুর আলী ও সেতারা বেগমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার পাশাপাশি ২০১২ সালের মানি লন্ডারিং আইনে মামলা রুজুর জন্য সিআইডি ঢাকায় প্রতিবেদন পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

অভিযানে সদর মডেল থানায় ১৩ জন মাদকসেবী, ফতুল্লা মডেল থানায় দুই মাদক ব্যবসায়ীসহ ৩৬ জন, বন্দর থানায় তিন মাদক কারবারিসহ ৯ জন, সিদ্ধিরগঞ্জ থানায় ১৭ জন, সোনারগাঁও থানায় দুইজন, আড়াইহাজার থানায় চারজন এবং রূপগঞ্জ থানায় ছয়জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়