১০ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২৩:০৭, ৯ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার

বন্দরে বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের বিশেষ অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামাল উদ্দিন।

তিনি বলেন, মাদক, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার তিনজন হলেন: মেহেদী হাসান (২৫), এনামুল (৩৫) ও হাবিবুর (২০)।

এছাড়া, আগের মামলায় গ্রেপ্তার করা হয়েছে নুর ইসলাম (৪৮) ও মনির হোসেন (৫৫), গ্রেপ্তারি পরোয়ানামূলে অন্তর (২৫) ও জয়নাল মিজিকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদক সেবনের অভিযোগে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হলেও তাদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

সর্বশেষ

জনপ্রিয়