মুছাপুরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আশার মতবিনিময়
নারায়ণগঞ্জের বন্দরে মুছাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ আবুল কাউছার আশা।
রোববার (১ নভেম্বর) দুপুরে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দলীয় ঐক্য, পারস্পরিক সমন্বয় এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।
মালয়েশিয়ার পেনাং প্রদেশ বিএনপির সভাপতি হাজী মো. গোলাপ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তারা মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন, মুছাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা. মো. আব্দুল হক মোল্লা, মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. নুর হোসেন নুরু ও হাসানুজ্জামান খোকন, সমাজসেবক হাজী মো. আলী হোসেন, মহানগর বিএনপির সদস্য মো. মোসলেহউদ্দিন, ব্যবসায়ী হাজী ইয়ানবী, মুছাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. মিজানুর রহমান, প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা রিয়াজুল প্রধান এবং বন্দর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন মুছাপুর ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আলম হোসেন, ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সাবেক নারী সদস্য লাভলী মেম্বার, ৩ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী পাখি মিয়া, ইকবাল হোসেন ও দেলোয়ার হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মী।
সভায় নেতাকর্মীরা সাংগঠনিক ঐক্য বজায় রাখা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন।





































