০১ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৩২, ৩১ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ফুফা গ্রেপ্তার

সোনারগাঁয়ে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ফুফা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৩ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার আপন ফুফার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ফুফা আক্তার হোসেন ওরফে খাজাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আক্তার হোসেন সোনারগাঁ পৌরসভার গুচাইট গ্রামের মৃত আব্দুস ছামাদ ও ছালেমন নেছার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ অক্টোবর) সোনারগাঁ পৌরসভার বালুয়া দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শনিবার দুপুরে আক্তার হোসেনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন কিশোরীর স্বজনেরা।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে মামলা দায়েরের পর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়