০২ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৪৬, ১ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:২২, ১ নভেম্বর ২০২৬

পাথরবোঝাই ট্রাকে মিলল ৬৪২ বোতল ফেনসিডিল, গ্রেপ্তার ২

পাথরবোঝাই ট্রাকে মিলল ৬৪২ বোতল ফেনসিডিল, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাথরবোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৬৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বুরুলিয়া এলাকায় ৩০০ ফুট সড়কে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহী জেলার বাঘা থানার শিমুল মিয়া ও ইয়ামিন আলী।

পুলিশ জানায়, শনিবার রাতে ৩০০ ফুট সড়কে নিয়মিত টহল দেওয়ার সময় পাথরবোঝাই একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ৬৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ট্রাকটিও জব্দ করা হয়।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) অজয় কুমার পাল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সুজন মিয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।গ্রেপ্তার দুজনকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়