০১ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:১৩, ৩১ অক্টোবর ২০২৬

কাশীপুরে ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বারিরা নাইন স্টার

কাশীপুরে ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বারিরা নাইন স্টার

নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুরে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিতে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এ টুর্নামেন্টের ফাইনালে ফুলবাগ টাইটানসকে ৮৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বারিরা নাইন স্টার।

 শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে কাশীপুর পাকাপুল সম্রাট হল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

কাশীপুর যুব সমাজের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।বিজয়ী দলের পক্ষে অধিনায়ক তন্নী ও মিলাদ চ্যাম্পিয়ন পুরস্কারের প্রাইজমানি গ্রহণ করেন। দলের পারভেজ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন মো. ইরফান ও মো. শিমুল।

মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষে তরুণদের নিয়ে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে জানিয়ে আয়োজকরা বলেন, খেলাধুলা ও মাদক একসঙ্গে চলতে পারে না। নিয়মিত খেলাধুলা করলে তরুণদের মাদকাসক্ত হওয়ার প্রবণতা কমে।

এ ধরনের আয়োজন অব্যাহত রাখার কথাও জানান তারা।

সর্বশেষ

জনপ্রিয়