নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ছয়জন মাদক ব্যবসায়ী, ৯৪ জন মাদকসেবী, চারজন ডাকাত এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চার সদস্য রয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে ৩৬৩ পিস ইয়াবা ও হেরোইন জব্দ করা হয়েছে। গ্রেপ্তার অন্যদের মধ্যে ওয়ারেন্টভুক্ত চারজন, নিয়মিত মামলার ১২ আসামি এবং অন্যান্য ধারায় তিনজন রয়েছেন।
থানাভিত্তিক তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে তিনজন মাদকসেবী ও পাঁচজন নিয়মিত মামলার আসামি।
ফতুল্লা মডেল থানা পুলিশ ১২২ পিস ইয়াবা ও চার গ্রাম হেরোইনসহ ৬৪ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে তিনজন মাদক ব্যবসায়ী, ৫৯ জন মাদকসেবী, একজন ওয়ারেন্টভুক্ত আসামি এবং একজন অন্যান্য ধারার আসামি।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ৩০ পিস ইয়াবাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে একজন মাদক ব্যবসায়ী, দুজন মাদকসেবী, দুজন নিয়মিত মামলার আসামি এবং নিষিদ্ধ সংগঠনের দুজন সদস্য রয়েছেন।
বন্দর থানা পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে ছয়জন মাদকসেবী, তিনজন ডাকাত এবং দুজন অন্যান্য ধারার আসামি।
সোনারগাঁ থানা পুলিশ ২১১ পিস ইয়াবাসহ ২৬ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে দুজন মাদক ব্যবসায়ী, ১৭ জন মাদকসেবী, একজন ডাকাত, দুজন ওয়ারেন্টভুক্ত এবং চারজন নিয়মিত মামলার আসামি।
রূপগঞ্জ থানা পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে একজন ওয়ারেন্টভুক্ত আসামি, সাতজন মাদকসেবী, একজন নিয়মিত মামলার আসামি এবং নিষিদ্ধ সংগঠনের দুজন সদস্য রয়েছেন।





































